ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ ড. ঈমান আলী শেখ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ এম. আলী আহমেদ, স্পেশাল জজ আদালতের জেলা জজ মো. জহিরুল কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল দুর্নীতির উর্ধ্বে থেকে সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত থেকে শুরু করে মামলার প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে আইন অনুসরণ করে বিচারের সাথে সংশ্লিষ্ট সকলকে দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করতে হবে। আদালতে আগত বিচারপ্রার্থীরা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বপ্রাপ্তদের নজর দিতে হবে।

তারা আরো বলেন, ২০২০ সালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে সকল আদালতে দায়েরকৃত ৪২ হাজার ৬৮২টি মামলার মধ্যে ৭ হাজার ১৪২টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ৩৫ হাজার ৫৪০টি। এর মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন গত বছরের ১৫ মার্চ যোগদান করার পর থেকে দেওয়ানী ও ফৌজদারী মোট ১ হাজার ৯১০টি মামলা নিষ্পত্তি করেছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে সকল আদালতে দায়েরকৃত ১৯ হাজার ৩৮৩টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৫৮২টি এবং বিচারাধীন রয়েছে ১২ হাজার ৮০১টি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে বিচার বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১