ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মৃত্যু!

গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করে পুলিশ। (আমরা মরদেহ বা বীভৎস ছবি স্পষ্ট দেখাই না) ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জিতেন চন্দ্র নট্র (৪২) নামে এক গ্রাম পুলিশ ও মনির হত্যা মামলার স্বাক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারি সকালে ওই গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহের হোসেন জয়। এলাকাবাসী বিষয়টিকে রহস্যজনক মৃত্যু মনে করছে বলে এলাকায় গুনজন রয়েছে।

ইউনিয়ন পরিষদ ও পরিবার সূত্রে জানা যায়, জিতেন চন্দ্র নট্র উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের বনমালি ডুলির ছেলে। জিতেন পিংনা ইউনিয়নের গ্রাম পুলিশের একজন সদস্য। পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের মনির হত্যা মামলার স্বাক্ষীও ছিলেন জিতেন। ১০ জানুয়ারি মধ্যরাতে সে তার বসতঘর থেকে হঠাৎ নিখোঁজ হন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ভোরে বাড়ির পিছনের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জিতেন চন্দ্র নট্র নামে পিংনা ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ জানুয়ারি বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মৃত্যু!

আপডেট সময় ০৫:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১