ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জামালপুর : বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ৯ জুলাই, বৃহস্পতিবার জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শফিকুর রহমান, জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান সোহেল প্রমুখ।

জামালপুর : বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা শেষে গাছের চারা ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাংলাদেশ বৈশ্বিক কারণে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। চলমান বর্ষায় জামালপুরে জলাবদ্ধতা দূর করতে হলে ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। জামালপুরে ১১৮টি খাল তথ্যে থাকলেও অধিকাংশই মরে গেছে। অথবা ভরাট করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মৃত খালগুলো খননের উদ্যোগ নিয়েছি। প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।

তিনি আরও বলেন, জামালপুরে অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমি থেকে মাটি কাটা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। যে সকল প্রতিষ্ঠান পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে তাদেরকে প্রথমে সতর্ককরণসহ ওরিয়েন্টেশন দেওয়া হবে। নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেয়া হবে। কারখানা বন্ধ করলে অনেকের চাকরি যাবে। ওই পথে যেতে চাই না।

জামালপুর : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সবার মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশ্ব পরিবেশ দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্র শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট সময় ১০:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬