ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত

নকলা : দুর্ঘটনায় নিহত আব্দুল কাদির। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় যাত্রী উঠানোতে কেন্দ্র করে বাস ও সিএনজি চালকদের চলন্ত গাড়িতে মারামারির জেরে এক পথচারী নিহত হয়েছেন। ৯ জুলাই, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির (৬০) উপজেলার গনপদ্দী ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত হুরমুজ আলীর ছেলে। তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার’-এর ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংধনু পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নকলা পুরাতন সিনেমা হল চত্বর থেকে যাত্রী উঠায়। এতে স্থানীয় সিএনজি চালকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সিএনজি চালকরা জোরপূর্বক চলন্ত বাসে উঠে পড়েন। বাসের স্টাফদের সাথে তীব্র তর্ক-বিতর্কের পর মারামারিতে লিপ্ত হন। চলন্ত বাসের ভেতরে দুপক্ষের এই মারামারির কারণে একপর্যায়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে বাসটি সজোরে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাবনাজ বেগম তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এই প্রতিবেদককে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬