ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট

জামালপুর : বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধান ডাকঘরের সামনে সমাবেশ করেন ডাক কর্মচারীরা। ছবি : বাংলারচিঠিডটকম

বেতন ও ভাতা বৃদ্ধি  এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরে শাখা ডাকঘরের কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।

৯ জুলাই, বৃহস্পতিবার জামালপুর শহরের বকুলতলায় প্রধান ডাকঘরের সামনে জেলার সকল শাখার ডাকঘর কর্মচারীর ব্যানারে এই ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন ও ভাতা বৃদ্ধি করতে হবে। শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছি। বর্তমানে তাদের বেতন মোটে চার হাজার ১০০ টাকা। যার মধ্য থেকে আবার ৫০০ টাকা কেটে রাখা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অথচ বিভাগীয় পর্যায়ে বেতন কাঠামো ও অন্যান্য ভাতা অনেক বেশি। সমান শ্রম দিয়েও তারা দিনের পর দিন চরম বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের পীঠ দেয়ালে ঠেকে গেছে।

তিনি বলেন, ৬ জুন থেকে সারাদেশে পালিত এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট

আপডেট সময় ১০:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬