ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।

৯ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হত। যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী আনোয়ার হোসেন।

এই ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ছয়জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ বছর ৭ মাস পর এই রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬