ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার হাতির আক্রমণে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা
বিজিবির টহলে দুর্ভোগ :

সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার

জামালপুর : সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বেহাল সীমান্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক স্থানে বুক সমান পানি ভেঙে সীমান্ত পাহারা দিতে হচ্ছে বিজিবি সদস্যদের।

এ অবস্থায় সীমান্ত সড়ক সংস্কার ও টহল উপযোগী করতে এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। ৮ জুলাই, বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবি দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বুক সমান পানি ভেঙে সীমান্ত পাহারা দিতে হচ্ছে। দেশটাকে রক্ষা করতে হবে। এটি শুধু বিজিবির দায়িত্ব নয়। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

তিনি আরও বলেন, জামালপুরের সীমান্ত এলাকাগুলোর রাস্তাঘাটের সমস্যা দীর্ঘদিনের। এসব সড়ক সংস্কার, দুর্গম এলাকায় মাটি ভরাট এবং সীমান্ত পথগুলো টহলের উপযোগী করতে হবে। এ বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় জামালপুর জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সঙ্গে আলোচনা করেন বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু সরকার, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বিজিবির টহলে দুর্ভোগ :

সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৯:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬