ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত: স্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে পরীক্ষা নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা মহামারির কারণে আটকে থাকা স্নাতক (সম্মান) শ্রেণির সেমিস্টার পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পরীক্ষা শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সদস্যদের সভার সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির কয়েকজন সদস্য ভার্চুয়ালি সভায় সংযুক্ত হন।

কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীরা বিভাগ থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে বলে জানান তিনি।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে শিক্ষার্থীরা বড় ক্ষতির মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতির মুখে না পড়ে সেজন্য আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো। এরই মধ্যে প্রথম সেমিস্টারের ক্লাস সম্পন্ন ও দ্বিতীয় সেমিস্টারের ক্লাস চলছে। আর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নিয়ে নেয়া হবে। তবে পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য প্রতিকূল মনে হলে পরীক্ষা নেয়া হবে না বলে জানান তিনি।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় সরকার। কয়েক দফা ছুটি বাড়লেও কবে নাগাদ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে এ বিষয়ে এখনও সুনিশ্চিত নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত: স্বাস্থ্যবিধি মেনে বশেফমুবিপ্রবিতে পরীক্ষা নেয়া হবে

আপডেট সময় ০৭:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০