ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পাররামরামপুরের চেয়ারম্যান হলেন সোহেল রানা

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা

চেয়ারম্যান পদে নির্বাচিত সোহেল রানা

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা আনারস প্রতীক নিয়ে ছয় হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ ডিসেম্বর এ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পাররামরামপুর ইউনিয়নে ২৭ হাজার ৫৪৬ ভোটারের মধ্যে ১২টি কেন্দ্রে ১৯ হাজার ৮৩৭ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৫৬০টি বৈধ এবং ১৭৭টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা আনারস প্রতীকে ছয় হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আল-লেমন মো. আসাদুজ্জামান লেমন ঘোড়া প্রতীকে ছয় হাজার ৪৭৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফজলে রাব্বী জুয়েল নৌকা প্রতীকে ছয় হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ ভোট।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতার কারণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাররামরামপুরের চেয়ারম্যান হলেন সোহেল রানা

আপডেট সময় ০৭:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০