ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরের রিকশাচালক রাসেল হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার রিকশাচালক রাসেল হত্যা মামলার রায়ে সহোদর দুই আসামি ভুট্টু ও খালেককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং চারজন আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। ২৭ সেপ্টেম্বর দুপুরে জামালপুরের দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ভুট্টু ও খালেক ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী গ্রামের বুদুর ছেলে। মামলার বাকি সাতজন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের ছামিউল, জহিজল, রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুৎ ও বাবুল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটির আসামি হুচ্চু, ফেক্কু, ইয়া মণ্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে মো. রাসেল পেশায় ছিলেন রিকশাচালক। এলাকায় প্রতিবেশী বন্ধুদের সাথে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাতে খুন হন রিকশাচালক রাসেল। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ভুট্টু ও খালেকসহ অন্যান্য আসামিরা ওইদিন রাত ১০টার দিকে রাসেলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে তিনি আর বাড়ি ফিরে যাননি। পরের দিন ২৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ির কাছেই আখক্ষেত থেকে রাসেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে প্রতিবেশী ভুট্টু ও খালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২৭ সেপ্টেম্বর জামালপুরের দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন মামলাটির রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলী পিপি নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও আইনজীবী মো. আনোয়ারুল করিম শাহজাহান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইসলামপুরের রিকশাচালক রাসেল হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০