ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. লিটন হোসেন ওরফে আগুন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা এলাকা থেকে ইয়াবাসহ পাঁচটি মামলার আসামি মো. লিটন হোসেন ওরফে আগুনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২০ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উদ্ধার ইয়াবা বড়ি, মোবাইল সেট ও মোটরসাইকেল। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ আগস্ট বিকেল পৌনে ছয়টার দিকে বকশীগঞ্জ উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মো. ইমাম আলীর বসতবাড়ির দক্ষিণ পাশে নঈম মিয়ার বাজার- দাসের হাট সড়ক থেকে পাঁচটি মামলার আসামি মাদক কারবারি মো. লিটন হোসেন ওরফে আগুনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০