ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ইসলামপুরে যমুনার দুর্গমচরাঞ্চলের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গমচরের জালাল খন্দকার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপির নেতৃত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আমুনের তত্ত্বাবধানে এসআই জসিম উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা ১৮ মে দুপুরে যমুনার দুর্গম চরাঞ্চল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- জালাল হত্যা মামলাল আসামি বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের হুসেন মাহাদীর ছেলে লাল মিয়া (৩৫) ও আব্দুল কাদেরের ছেলে মিন্টু মেম্বার (৪৫)।

জানা গেছে, গত ২৪ এপ্রিল কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের খাস জমি দখল করতে যায়। এসময় ওই গ্রামের মিন্টু মেম্বার ও সুজন এবং তাদের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রহিম মেম্বারের লোকজনের লাঠির আঘাতে বেলাল হোসেন (৩০) নামে একজন মৃত্যু হয় এবং প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে জালাল খন্দকার (৩২)।

গুরুতর আহত জালাল খন্দকারকে ইসলামপুর উপজেলা হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। ২৬ এপ্রিল রাতে গুলিবিদ্ধ জালাল খন্দকারের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে সুজনকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে যমুনার দুর্গমচরাঞ্চলের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০