ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মেষ্টায় পোড়ানো হলো পিপিই!

জামালপুর সদরের মেষ্টায় রোগীর নমুনা সংগ্রহ শেষে পোড়ানো হয় পিপিই। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সংক্রামক রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই খুবই দরকারি বিষয়। একটি পিপিই একবারই ব্যবহার করা যায়। পিপিই পরে রোগীর নমুনা সংগ্রহ বা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া শেষে পিপিই পুড়িয়ে ধ্বংস করার নিয়ম রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

৩ এপ্রিল বিকেলে জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের পশ্চিম ছাতিয়ানি গ্রামে ঢাকাফেরত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। জামালপুরের উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান ও জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মাহফুজুর রহমান সোহান ও দু’জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে ওইদিন বিকেলে ওই গ্রামে গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা ওই ব্যক্তি তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ শেষে দু’জন স্বাস্থ্যকর্মী তাদের দুই সেট পিপিই ওই বাড়ির সামনেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

উপ-সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান এ প্রতিবেদককে বলেন, পিপিই মাত্র একবারই ব্যবহার করার নিয়ম রয়েছে। তাই রোগীর নমুনা সংগ্রহ শেষে দুই সেট পিপিই পুড়িয়ে ফেলা হয়েছে। পরীক্ষার জন্য এই ব্যক্তির নমুনা ময়মনসিংহ সরকারি ল্যাবে পাঠানো হলে তার দেহে করোনাভাইরাস পাওয়া যায় নি।।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেষ্টায় পোড়ানো হলো পিপিই!

আপডেট সময় ০৭:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০