ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের বিরুদ্ধে কটূক্তি করায় একজন গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন সওদাগর (৩৫) নামে এক জনকে ২১ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়েছে। সুমন সওদাগর স্থানীয় ‘সাপ্তাহিক বকশীগঞ্জ’ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

এ ঘটনায় সুমন সওদাগরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার ফেসবুক থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে আপত্তিকর লেখা পোস্ট করেন। লেখাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হলে ওইদিন রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে সুমন সওদাগরকে আসামি করে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২১ মার্চ মধ্য রাতে সুমন সওদাগরকে গ্রেপ্তার করেন বকশীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২২ মার্চ সকালে তাকে জামালপুর আদালতে হাজির করে তিনদিনের রিমাণ্ডের আবেদন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ওবায়দুল কাদেরসহ মন্ত্রীদের বিরুদ্ধে কটূক্তি করায় একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০