ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে বঙ্গবন্ধু স্মরণে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে জামালপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ১৫ মার্চ বিকেলে শহরের স্টেশন রোডে নিজেদের কার্যালয়ের সামনে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানকে সাথে নিয়ে দু’দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। উদ্বোধন শেষে তারা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ঐতিহাসিক আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

সংগঠনটির জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ফটো সাংবাদিক শাহাবুল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের নির্বাহী হাকিম মাসুদ আহমেদ, জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সংগঠনের উপদেষ্টা জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংস্কৃতিককর্মী রবিউল ইসলাম রাসেল।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের আগে এবং পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক কিছু মুহূর্তের অর্ধশতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে ১৬ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে বঙ্গবন্ধু স্মরণে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

আপডেট সময় ০৮:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০