ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে উলামা ঐক্য পরিষদের ভারতবিরোধী সমাবেশ, মিছিল

পিটিআইয়ের সামনে জেলা উলামা ঐক্য পরিষদের সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ভারতে মুসলিম নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, মসজিদ ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা উলামা ঐক্য পরিষদ। ৫ মার্চ সকাল ১০টায় জামালপুর শহরের মধুপুর সড়কে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেছে।

জামালপুর জেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে পিটিআই গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা জাবর আহাম্মেদ কাশেমী, মাওলানা মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, উলামা ঐক্য পরিষদের নেতা মাওলানা রজব আলী, মাওলানা এনামুল হাসান, মাওলানা সোহেল আহাম্মেদ, মাওলানা মজিবর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল করার দাবি জানান।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে উলামা ঐক্য পরিষদের ভারতবিরোধী সমাবেশ, মিছিল

আপডেট সময় ০৬:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০