ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই : আইইডিসিআর

বাংলারচিঠিডটকম ডেস্ক : তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে।

২ মার্চ করোনা প্রসঙ্গ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

গ্রীষ্মকালে করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাবে এমন ভরসায় বসে থাকা যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে জানিয়ে তিনি বলেন, তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কারণ উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেও করোনা ধরা পড়েছে। তবে, ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না এ ভাইরাস। এতো তাপমাত্রা কোনো দেশেই নেই।

মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ভ্যাকসিন নিয়েও আপাতত কোন আশাবাদ নেই। তাই প্রতিরোধের ওপরই জোর দিচ্ছে সরকার।

তিনি বলেন, ভারতের কেরালা পরিস্থিতি বিবেচনা করে সব স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে থার্মাল স্ক্যানার ছাড়াও হাতে পরিচালিত স্ক্যানারও দেয়া আছে। তবে এক্ষেত্রে সরকারের পদক্ষেপ ছাড়াও জনগণের সচেতনতা জরুরী।

সেব্রিনা মীরজাদী ফ্লোরা জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত। আমরা এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করেছি। কারো মধ্যে ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আজারবাইজান, ইকুয়েডর, আইল্যান্ড, মোনাকো ও কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন ৫টি দেশসহ এখন পর্যন্ত বিশ্বের সর্বমোট ৫৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই : আইইডিসিআর

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০