ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর সদর হাসপাতালে ইয়েসের ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা

ইয়েসের ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের অঙ্গ-সংগঠন ইয়েস এর আয়োজনে ১৮ ডিসেম্বর জামালপুর সদর হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন এলাকার রোগীদের মাঝে হাসপাতালের স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্যপত্র ও প্রচারপত্র বিলি করা হয়। হাসপাতালে একজন সাধারণ রোগী কি ধরনের সেবা, কি কি সেবা, কত মূল্যে সেবা পেতে পারেন তা তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও তথ্যপত্রে চিকিৎসাসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়, যা থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কোন সেবার জন্য কোথায় যেতে হবে তার দিক-নির্দেশনা দেওয়া আছে। হাসপাতালের সেবা সম্পর্কিত কোন অভিযোগ থাকলে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে সমাধান করা, রোগীদের ভোগান্তি রোধে ডাক্তারের কক্ষ ও প্যাথলজি কেন্দ্রে রোগীকে পৌঁছে দিতে সহযোগিতা করা ইত্যাদি কার্যক্রমে ইয়েস সদস্যরা নিয়োজিত ছিল। এছাড়াও তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আগ্রহীদের মাঝে ভাঁজপত্র বিতরণ এবং এ বিষয়ে অবহিত করা হয়।

এ সময় জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক প্রফুল্ল কুমার সাহা ইয়েস এর আয়োজনে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কার্যক্রম পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুর সদর হাসপাতালে ইয়েসের ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা

আপডেট সময় ০৬:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯