ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোলাপি শাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারত দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ নকশা করা গোলাপি শাল উপহার দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গোলাপি বলে দিবারাত্রির প্রথম টেস্টকে স্মরণীয় রাখতে সেই শালে গোলাপি আভা থাকবে। এ তথ্য সংবাদ মাধ্যমকে জানান, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া।

কলকাতার ইডেন গার্ডেন্সের দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরমধ্যে ঘণ্টা বাঁজিয়ে কলকাতা টেস্টের উদ্বোধন করবেন শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আরও চমক রেখেছেন গাঙ্গুলী। আগেই জানানো হয়েছিলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধরনের বল আকৃতির স্মারক ও সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রীকে আপ্যায়নের জন্য ৫০ পদের রাজকীয় ভোজেরও আয়োজন থাকছে। এবার জানা গেলো আরও একটি বিশেষ উপহার তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য। গোলাপি বলের দিবারাত্রির টেস্ট বলে গোলাপি আভা শাল উপহার দেয়া হবে শেখ হাসিনাকে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোলাপি শাল

আপডেট সময় ০৮:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯