ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সরকারি প্রশাসন, রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই, বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহিদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া প্রতিটি উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সংগ্রাম করেছি একটি স্বৈরশাসককে হঠানোর জন্য। অবশেষে ছাত্রজনতার সম্মিলিত আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে সেই সরকারের পতন হয়েছে। এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যেভাবে আমরা এখনও আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতা সবার রক্ষা করতে হবে। তাহলেই সুন্দর ও সমৃদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল, জুলাই গণঅভ্যুত্থান শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী প্রমুখ।

আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জামালপুরের বিভিন্ন স্কুল-কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোহর ও আসর নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬