ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক

মাদারগঞ্জ : জনতার হাতে আটক ধর্ষক স্বপনকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বপন (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

১৫ জুলাই, বুধবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামে এই ঘটনা ঘটে। রাতে অভিযুক্ত স্বপনকে আসামি করে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানার অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তার স্বপন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মোহাম্মদ নাছেরের ছেলে। তিনি উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় তার মামা আলমাস ও সাইদুরের বাড়িতে বসবাস করতেন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই দুপুরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ঝোপের ভেতরে শিশুটিকে দেখতে পান তার মা। এ সময় তিনি স্বপনকে শিশুটির উপর যৌন নির্যাতন চালাতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা সেখানে গিয়ে স্বপনকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

সিধুলী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুবুর রহমান রকি এই প্রতিবেদককে বলেন, দুপুরে বাড়ির পাশে একা পেয়ে শিশুটির উপর এই অমানবিক নির্যাতন চালানো হয়েছে। স্থানীয়রা ধর্ষক স্বপনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শুধু ধর্ষক স্বপনকেই আসামি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক

আপডেট সময় ১১:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬