ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শেরপুর : ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

ফুটবল বিশ্বকাপ-২০২৬কে ঘিরে সারা দেশের মত সীমান্তবর্তী জেলা শেরপুরেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে প্রিয় দলের প্রতি সমর্থকদের উচ্ছ্বাস। এরই ধারাবাহিকতায় ১১ জুন, বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

ব্রাজিলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বাঁশি নিয়ে সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে উঠেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠে পুরো কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকা। সমর্থকদের উপস্থিতি ও উৎসাহে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, ব্রাজিল সবসময়ই শৈল্পিক ফুটবলের জন্য পরিচিত। আশা করছি, দলটি এবারের বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স উপহার দেবে এবং কাংক্ষিত সাফল্য অর্জন করবে।

শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটিও অত্যন্ত শক্তিশালী। আমরা বিশ্বাস করি, ব্রাজিল ষষ্ঠবারের মত বিশ্বকাপ জিতে ‘হেক্সা’ পূরণ করবে।

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে মেহের জাকির হোসেন, খান অপু ও আব্দুল আলিম জানান, ব্রাজিলের সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শুধু ফুটবলপ্রেমীদের মিলনমেলাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬