ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুর : উত্তর যোগিরঘোপায় পানিবন্দি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন বিএনপিনেতা শাহ শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড উত্তর যোগিরঘোপা পানিবন্দি ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা হিসাবে চাল দিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

১৫ জুলাই, বুধবার সকালে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এই ত্রাণ সহায়তার চাল বিতরণ করা হয়। এর আগে পানিবন্দি ওই এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরিদর্শনকালে সংসদ সদস্য ওই এলাকাসহ পানিবন্দি এলাকাগুলোর পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগ লাঘবে তিনি পানিবন্দি এলাকায় অসহায় মানুষদের চাল সহায়তার আশ্বাস দেন।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপি উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল, শহর বিএনপির ক্রীড়া সম্পাদক আহসান হাবিব রাসেল, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক শ্যামল রাজ, স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক আরজু আহমেদ তারা, সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবে সংসদ সদস্যের নির্দেশে সামান্য ত্রাণ সহযোগিতা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ত্রাণ সহযোগিতার মাধ্যমে পানিবন্দি মানুষজন কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

আপডেট সময় ১০:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬