ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : জুলাই শহিদ দিবসে আলোচনা সভা শেষে দোয়ার করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্মসমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জুলাইযোদ্ধা আরিফুল ইসলাম, তাপসী আক্তার, সুবর্ণা আক্তার, শহীদ মোস্তফার মা মর্জিনা বেগম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরার উপর  গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শহিদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুস্মিতা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা, জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান আনোয়ারী।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬