ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দয়াময়ী মোড়ে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে চোলাই মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৫ নভেম্বর রাত ৮টার দিকে শহরের দয়াময়ী মোড়ে অভিযান চালায়। এ সময় দয়াময়ী মোড়ে মা স্বরস্বতী মিষ্টান্ন ভান্ডারের সামনের রাস্তা থেকে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- জামালপুর সদর উপজেলার বনপাড়া গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম বাবু (২৭), ইকবালপুর গ্রামের মৃত ওবাইদুল্লার ছেলে মো. আরিফ (৪০) ও মেলান্দহ উপজেলার মাহামুদপুর গ্রামের মৃত এমদাদুল হক মিয়ার ছেলে মো. দিলদার হোসেন প্রিন্স (৪৯)। তাদের কাছ থেকে দেশীয় তৈরি সাড়ে তিন লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই তিন মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ  এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দয়াময়ী মোড়ে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯