ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা দুপ্রকের মতবিনিময়

নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা দুপ্রকের মতবিনিময় সভা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে চলমান দুর্নীতির চিত্র এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় সামনে রেখে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে ৩ সেপ্টেম্বর মতবিনিময় করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জামালপুর। জেলা প্রশাসকের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন দুপ্রক সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সহসভাপতি আইনজীবী শামীম আরা, সদস্য শামীমা খান, আশরাফুজ্জামান স্বাধীন, সানোয়ারুল ইসলাম, শর্মী দিলশাদ প্রমুখ।

সভায় ডিজিটাল ভূমি জরিপ, জমির খারিজ, জমি ক্রয় বিক্রয়ের নিবন্ধন, ঠিকাদারী কাজ, রেলের টিকিটসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ‘ওপেন সিক্রেট’ দুর্নীতি বন্ধ করতে জেলা প্রশাসকের কাছে উদাত্ত আহবান জানানো হয়।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আপনারা নতুন জেলা প্রশাসককে সহায়তা করুন। দুর্নীতির তথ্য সরবরাহ করুন। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্সের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। সবাই সহায়তা করলে দুর্নীতি বন্ধ হবেই।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক আশ্বাস দিয়ে বলেন, আমরা নিয়মিত গণশুনানী করবো। দুদক চেয়ারম্যান স্যারকে জামালপুর নিয়ে আসবো। তিনি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল পর্যায়ের কাজে সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা দুপ্রকের মতবিনিময়

আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯