ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক শিক্ষার্থী তার ঘরে উড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। একই দিনে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর গ্রামে প্রতিবন্ধী অটোচালক চাঁন মিয়ার মেঝ মেয়ে বাছেদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৩) ৩১ আগস্ট দিবাগত রাতে শোয়ার ঘরের ধর্ণার সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করার সময় উড়না খুলে চৌকিতে পড়ে যায়। পাশের ঘর থেকে মা এসে মুুমূর্ষূ অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নিয়ে যান। ১ সেপ্টেবর ভোর ৪টার দিকে ওই শিক্ষার্থী মারা যায়।

ওই শিক্ষার্থীর বাবা চাঁন মিয়া জানান, কি কারণে তার মেয়ে এ ঘটনা করল তা তারা জানেন না।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। শিক্ষার্থীর বাবা থানায় অপমৃত্যুর এজাহার দায়ের করেছে।

অপরদিকে ১ সেপ্টেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিলের শফিউল হকের স্ত্রী প্রবিনা (২৫) বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মুমূর্ষু অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গৃহবধু জানান, তার স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি বিষ খেয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯