ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ব্র্যাকের আর্থিক সহায়তা

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্র্যাকের আর্থিক সহায়তা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ও চুকাইবাড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তার ৫ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট এ আর্থিক সহায়তার টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের হিউমেরিটিয়ান কর্মসূচির কর্মসূচি প্রধান মো. রেজাউল করিম ও মো. বায়েজীদ বোস্তামী, ব্র্যাকের জামালপুর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন হোসেন ভূইঁয়া, জামালপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, এইচআর কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, ডিএম-ওয়াশ মো. হারুনুর রশিদ, ব্র্যাকের মেলান্দহ এলাকা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, ব্র্যাকের দেওয়ানগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, হিসাব ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

ব্র্যাক বন্যা পরবর্তী পুনর্বাসন সহায়তা হিসাবে মোট ১ হাজার ২০০ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও হাইজিন কিট বিতরণ করছে। এছাড়া ওয়াশ কর্মসূচির আওতায় দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ৩০টি টিউবওয়েল এবং ৬৫টি ল্যাট্রিন নতুন স্থাপন ও মেরামতের কাজ করছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ব্র্যাকের আর্থিক সহায়তা

আপডেট সময় ০৮:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯