ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে  ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলায় মামুনুর রশিদ ( ৪৫)  নামে নয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক  আসামিকে গ্রেপ্তার  করেছে পুলিশ। ৩১ জুলাই বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের রফিকুর ইসলামের ছেলে।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করতেন মামুনুর রশিদ। তিনি ২০১১ সালে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন।  পরে ওই নারী মামলা করলে আদালত ২০১৬ সালে আসামির অনুপস্থিতিতে নয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে আসামি মামুনুর রশিদ পলাতক ছিলেন। ওই বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরিষাবাড়ী থানাকে আসামি মামুনুর রশিদকে  গ্রেপ্তারের  নির্দেশ দেন আদালত।

৩১ জুলাই সন্ধ্যায় সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ভাটারা গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, লালমনিরহাটে এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলায়  নয় মাসের  সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠােনো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে  ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯