ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি বিপ্লব হোসেন ও রিপন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১০০টি ইয়াবা বড়িসহ বিপ্লব হোসেন ও ৫০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ৩১ জুলাই রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ১ আগস্ট তাদেরকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুজ্জামানের নেতৃত্বে এসআই সফিকুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন অভিযানে যান। অভিযানের এক পর্যায়ে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় ১০০টি ইয়াবা বড়িসহ পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে চিহ্নিত মাদক কারবারি বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ওই দলটি একই রাতে একই ইউনিয়নের বগারপাড় গ্রামের খোকা শেখের ছেলে রিপন মিয়াকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। ১ আগস্ট তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদলতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মামলা দায়ের করে গ্রেপ্তার দুই চিহ্নিত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯