ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

দেওয়ানগঞ্জে দুই হাজার পরিবারকে ত্রাণ দিল মালিহা গ্রুপ

দেওয়ানগঞ্জে মালিহা গ্রুপের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দেওয়ানগঞ্জের স্থানীয় দুই সহোদর দানবীর মনজুরুল হাসান মাসুদ ও মাহবুবুল হাসান মাহবুব। ২৭ জুলাই দিনব্যাপী সরকারি দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিহা গ্রুপ অব কম্পানিজের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়ানগঞ্জ পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের তালিকা করা হয়। প্রতিটি পরিবারের মাঝে একটি করে ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চার কেজি করে চাল, এক কেজি চিড়া, আধা কেজি মসুর ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট বিস্কিট, দেয়াশলাই, মোম ও খাবার স্যালাইন।

২৭ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মালিহা গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হাসান মাসুদ। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান মাহবুব, ব্যবস্থাপক শরাফ হাসান ফুয়াদ, দেওয়ানগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেলিনা আক্তার, সমাজকর্মী সোহানুর রহমান সোহান ও তৌফিকুর রহমান প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও একদল তরুণ স্বেচ্ছাসেবক এই ত্রাণ বিতরণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

দেওয়ানগঞ্জে দুই হাজার পরিবারকে ত্রাণ দিল মালিহা গ্রুপ

আপডেট সময় ০৭:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯