ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

শিক্ষাবৃত্তি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে হতদরিদ্র ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২৫ জুন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম জুমান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, প্রভাষক মোস্তাফিজারা মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায় প্রমুখ।

২০১৮-২০১৯ অর্থ বছরের আওতায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৮৬ জন হতদরিদ্র ও গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে এক হাজার টাকা করে নগদ ৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

আপডেট সময় ০৮:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯