ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল

দেওয়ানগঞ্জ : ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দেন ইউএনও শাহ মো. জহুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স কাঠারবিল ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়। সাব্বির হোসেন উত্তর কাঠারবিল গ্রামের বাদশা আলীর ছেলে।

জানা গেছে, ২২ এপ্রিল, বুধবার সকালে উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন থেকে ডিজেল বিক্রির সময় সাব্বির হোসেন পাঁচ লিটার করে ১২০ লিটার ডিজেল উত্তোলন করে অটোরিকশাভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ফিলিং স্টেশনে দায়িত্ব প্রাপ্ত সংযুক্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বিষয়টি ইউএনও শাহ মো. জহুরুল ইসলামকে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সাব্বির হোসেনকে অবৈধভাবে ডিজেল বহনের দায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করেন।

ইউএনও শাহ মো. জহুরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জ্বালানি তেল নিয়ে কোন ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল

আপডেট সময় ১০:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬