ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

গোদাশিমলায় রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

গোদাশিমলায় রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণের অভি‌যোগ উঠেছে। ছবি : বাংলারচিঠিডটকম

গোদাশিমলায় রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজার থেকে ডেংগারঘর যাওয়ার রাস্তাটি দখলদাররা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

সাধারণ মানুষের একমাত্র চলাচলের শিমলতার রাস্তা নামে পরিচিত ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায়ই কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে আসছে। রাস্তাটির সাথে সংযুক্ত রয়েছে ডেংগারঘর, বেড়াপাথালিয়া, রণরামপুর, চকবেলতৈল, খলিশাকুড়িসহ বেশ কয়েকটি গ্রাম। রাস্তাটির প্রবেশ মুখেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এ নিয়ে প্রতিনিয়ত তর্কবিতর্ক হয় যানবাহন চালকদের সাথে অবৈধ দখলদারদের।

এ নিয়ে ৯ জুন রাতে ওই অবৈধ দখলদারদের সাথে স্থানীয়দের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শিল্পপতি আকরাম হোসেন মিমাংসা করতে গেলে দুর্বৃত্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওই রাতেই তার বাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুর্বৃত্ত গালিগালাজ করে বলে শিল্পপতি আকরাম হোসেন জানান।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালী মুসা, চান নায়েব, মাসুম, লিটনসহ বেশ কয়েকজন রাস্তার জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। প্রতিবাদ করতে গেলে ব্যবসায়ীদের ওপর নেমে আসে নির্যাতন। রাস্তাটিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।

রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম বাংলারচিঠিডটকমকে বলেন, রাস্তার বিষয়ে আমার কাছে কেউ কোনো লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেনি। আমি এ বিষয়ে কিছুই জানিনা।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

গোদাশিমলায় রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯