ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

ধানের ন্যায্যমূল্যের দাবিতে জামালপুরে বিএনপির স্মারকলিপি পেশ

স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জামালপুরে জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ মে দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, এ উপলক্ষে ২১ মে বেলা ১২টার দিকে শহরের ফৌজদারি মোড় থেকে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আইনজীবী মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি দেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকা হলেও কৃষক পাচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। বাকি টাকা আওয়ামী লীগের নেতৃস্থানীয় প্রভাবশালী মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যাচ্ছে।’ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে দেশের অর্থনীতির প্রাণ কৃষকদের বাঁচানোর দাবি জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানের ন্যায্যমূল্যের দাবিতে জামালপুরে বিএনপির স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৪:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯