ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নুসরাত হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারা দেশে নারীদের ওপর সহিংসতা ও ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ৩০ এপ্রিল সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ পৌর এলাকার মডেল থানার সামনে ‘আমরাই পারি’ উপজেলা জোট এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলার আমরা পারি সংগঠনের আহবায়ক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া সরদার, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, সাংবাদিক মদন মোহন ঘোষ, বিল্লাল হোসেন মন্ডল, প্রশিপস্ প্রধান রফিকুল ইসলাম, নতুনকুঁড়ি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা রাশেদা আফরোজ রিতু, শিক্ষক বিষ্ণু দেবনাথ প্রমুখ।

বক্তারা নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

নুসরাত হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯