ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে জামালপুরে বিভিন্ন নারী সংগঠন ও সমমনা সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ১৮ এপ্রিল জামালপুর শহরের বকুলতলা চত্ত্বরে বিভিন্ন নারী সংগঠন ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্বার নেটওয়ার্কের নেত্রী আইনজীবী শামীম আরা, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাঈদা আক্তার, মনিরা চৌধুরী, নাজমা আক্তার, হিজড়া সম্প্রদায়ের নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরী, বাংলাদেশ মহিলা পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কনা রহমান, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস, জিলা স্কুলের ছাত্র তৌফিকুল ইসলাম যুবরাজ প্রমুখ।

নুসরাতকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার মূল পরিকল্পনাকারী মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ সকল দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পাশাপাশি জামালপুরসহ সারাদেশে আশঙ্কাজনক মাত্রায় নারী শিশু ধর্ষণসহ পাশবিক নির্যাতনের ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে এই সামাজিক দুর্যোগরোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯