ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

আধুনিক শহর গড়তে বকশীগঞ্জ পৌর মেয়রের মতবিনিময় সভা

বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম সওদাগর। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরকে আধুনিক শহর ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা ১১ এপ্রিল পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম সওদাগর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম তালুকদার, পৌর সচিব নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহীনুর ইসলাম, ব্যবসায়ী আবদুল হামিদ, আরিফ সিদ্দিকী ও ব্যবসায়ী রবীন্দ্রনাথ সাহা। সভা সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন।

মতবিনিময় সভায় বকশীগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, পৌর রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ, পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় ও মধ্যবাজার হতে পুরাতন গরুহাটি সেতু পর্যন্ত রাস্তার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যত্রযত্র পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্কেট নির্মাণ করা, পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি করা নিয়ে আলোচনা করা হয়।

তবে মেয়র নজরুল ইসলাম সওদাগর আধুনিক শহর গড়তে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

এ সয়ম মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পেশার মানুষ উন্মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যা ও সমাধান নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

আধুনিক শহর গড়তে বকশীগঞ্জ পৌর মেয়রের মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯