ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বকশীগঞ্জে মুরগি পালনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

বকশীগঞ্জে মুরগি পালনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২ (এনএটিপি) এর আওতায় উন্নত ব্যবস্থাপনায় মুরগি পালনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৮ এপ্রিল দুপুর ১২টায় বাট্টাজোড় ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

মাঠ দিবসে এনএটিপি-২ প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল বলেন, উন্নত ব্যবস্থায় মুরগি পালন করলে আর্থিক লাভবান ও মাংসের চাহিদা পূরণ করা যায়। তাই বেশি বেশি মুরগি পালনের উপর জোর দেওয়ার আহবান জানান তিনি।

তিনি মুরগি পালনে প্রযুক্তির ব্যবহার, রোগ চিহ্নিতকরণ, রোগ প্রতিরোধে টিকা প্রদান, খামার ব্যবস্থাপনা, মুরগির ঘর নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মাঠ দিবসে স্থানীয় নারীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বকশীগঞ্জে মুরগি পালনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯