ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ কাজে বাধা

জমির মালিকগণ ক্ষোভ প্রদর্শন করলে উপজেলা প্রশাসন তাদের সাথে আলোচনার আশ্বাস দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খড়কাবিল খননের কাজ জমি অধিগ্রহণ ছাড়াই শুরু করায় ক্ষোভ প্রদর্শন করেছে জমির মালিকগণ। তারা ৪ এপ্রিল সকালে উপজেলা পরিষদের পিছনে খরকাবিলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে হাজির হলে জমির মালিকদের সাথে আলোচনার আশ্বাস দেন। এ সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহবান জানানো হয়।

জানা গেছে,মাদারগঞ্জ উপজেলার খড়কাবিল ২২.৭৬ হেক্টর জমি পুন:খনন কাজ এর প্রাক্কলিত মূল্য ৬ কোটি ৫ লাখ ৯৩ হাজার ২৪৪ টাকা বরাদ্দ পায় তমা কনস্ট্রাকশন। প্রকল্পটি বাস্তবায়নকারী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

৪ এপ্রিল সকালে হাওয়ায় সড়কে সরেজমিন গেলে জমির মালিক ফরিদ উদ্দিন চাঁন বলেন, খরকাবিলের সাথে তারতা পাড়া ও বলধভরা মৌজায় আমার পৈতৃক সিএস, আরওআর এবং বি আর এস মূলে এক একর ৩৪ শতক জায়গা রয়েছে। খড়কাবিল খনন প্রকল্পের জন্য এই জায়গা অধিগ্রহণ না করে জমিতে চাষকৃত কাঁচা ধানের উপর দিয়ে বেকু দিয়ে মাটি খনন করে রাস্তা নির্মান কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। খাস জমিতে কাজে আমাদের আপত্তি নেই ব্যক্তি মালিকানা জমিতে কিভাবে নির্মাণ কাজ শুরু করে। জমির মালিকগণ প্রতিকার চেয়ে জেলা প্রশাসক এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেও প্রতিকার পাচ্ছেন না বলে জানান।

জমির মালিক ভানু মিয়া জানান, ইতিপূর্বে একই দাগের ফসলি জমির উপর দিয়ে ১ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয় অথচ অধিগ্রহণ আইন থাকার পরেও শত শত জমির মালিক একটি পয়সা ক্ষতিপূরণ পায়নি। আমরা জমির মালিকগণ প্রতিবাদ জানালে নেতারা বলছে উন্নয়নের জন্য একটু ক্ষতি মানতে হবে। সরকার এই জমিতে প্রকল্প করছে আমাদের কোনো নোটিশ দেয়নি। সরকার আমার এই ৯ শতক জমি অধিগ্রহণের মাধ্যমে নিতে চাইলে আমার কোনো আপত্তি থাকবে না।

রমিজ মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ফসলি জমিতে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। তারপরও ফসলি জমিতে একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে। জীবন দিব, জমি দেবো না। খরকাবিলে আমার ৩৮ শতক জমি রয়েছে এবং এ জমি ফসলি। এ জমিতে দুবার ধান আবাদ করি। আমাদের শেষ সম্বলটুকু নিয়ে গেলে আমরা পথে বসব।

খড়কাবিলে ভিকু দিয়ে খনন কাজ করা হচ্ছে। ছবি : বাংলারচিঠিডটকম

পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, প্রকল্পটি মূলত জেলা প্রশাসক এর। এখানে খড়কাবিল এর খনন কাজ করতে গেলে এলাকার কিছু লোকজন পৈতৃক জমির উপর খনন কাজ চলছে এমন অভিযোগে বাধা প্রদান করে। বিষয়টি নিয়ে স্থানীয়জনগণ, ইউএনও, ওসিসহ ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নিয়ে আলোচনা ও জমির পরিমাপ হচ্ছে। খাস জমি ব্যতিত ব্যক্তি মালিকানা জমিতে আমরা খনন কাজ করবোনা। স্থানীয় ভূমি কার্যালয় আমাদের খাস জমি বুঝিয়ে দিলে কাজ করবো।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পৈতৃক সম্পতি দাবিদারদের কাগজপত্র দেখে আমরা খাস জমিতে কাজ করবো।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শান্তিশৃংখলা যেন বজায় থাকে এজন্য পুলিশ এখানে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ কাজে বাধা

আপডেট সময় ০৮:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯