ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

বরিশালে বাসচাপায় শিক্ষার্থীসহ নিহত ৬

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় ২২ মার্চ সকালে বাসের চাপায় শিক্ষার্থীসহ ছয় অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা হলেন ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী শীলা হালদার, বাকেরগঞ্জের ইউনুস সিকদারের ছেলে ও নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার এনছাফ আলীর ছেলে অটোরিকশাচালক খোকন, বরিশালের কাশিপুরের গণপাড়া এলাকার ইদ্রিস খানের ছেলে অটোচালক সোহেল, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার মোখলেস হাওলাদারের স্ত্রী পারভীন ও মেহেরুন নেছা।

আহতদের মধ্যে বাবুগঞ্জের দুর্গাসাগর এলাকার মোকলেছ হাওলাদারের ছেলে তাইউম, তন্নী আক্তার, বি এম কলেজ ছাত্র মো. সুমন, দুলাল হাওলাদার ও অজ্ঞাত এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে হতাহতদের স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভিড় করেন।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গরিয়ারপাড় এলাকার তেতুলতলায় বানারীপাড়াগামী দুর্জয় পরিবহনের একটি বাস অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই কলেজ ছাত্রী শীলা মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মানিক ও খোকনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেরুন নেছা, অটোচালক সোহেল ও পারভীন। বাকিদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি বলেন, ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে চালিয়ে চলে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চালানো হচ্ছে। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

বরিশালে বাসচাপায় শিক্ষার্থীসহ নিহত ৬

আপডেট সময় ০৬:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯