ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

জামালপুরে এলজিইডিতে মানববন্ধন

বাহুবলের উপজেলা প্রকৌশলীকে গ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে এলজিইডির মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা। ১২ মার্চ বেলা ১১টায় জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর এলজিইডির সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. জিয়ার উদ্দিন, হিসাব সহকারী মুকুল হোসেন ও ল্যাবরেটরি টেনিশিয়ান মো. ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে ইউএনও মো. জসিম উদ্দিনের অপসারণ ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বাহুবলের ইউএনও মো. জসিম উদ্দিনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলায় গত ৬ মার্চ উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করান ইউএনও। এ নিয়ে বাহুবল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

জামালপুরে এলজিইডিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯