ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে চারজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে বাবর আলী নামের একজন অটোরিকশাচালক হত্যা মামলার রায়ে মামলাটির নয়জন আসামির মধ্যে চারজন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামের মো. হাফেজ উদ্দিনের ছেলে আব্দুল মালেক (১৯), মৃত সুরুজ আলীর ছেলে জরিপ উদ্দিন (২৮), মো. মমিনের ছেলে আল আমিন (২০) ও মো. ইব্রাহিমের ছেলে মো. মিলন (১৯)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি পাঁচজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামের মো. হানিফ উদ্দিনের পালক ছেলে মো. বাবর আলী ওরফে ফকির আলী (২৩) বিগত ২০১৪ সালের ১৪ জুলাই রাতে অটোরিকশা চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর দু’দিন পর ওই বছরের ১৬ জুলাই সকালে জামালপুর পৌরসভার রশিদপুর সেতুর দক্ষিণ পাশে ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল হানিফ বাদী হয়ে মরদেহ উদ্ধারের দিনই জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মামলাটির বিচার কার্যক্রম চলার পর ২৬ ফেব্রুয়ারি জামালপুরের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান উপরুক্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত চারজন আসামি আদালতে হাজির ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে চারজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৮:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯