ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে শচিন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : কাশ্মীরে ভয়াবহ হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরণের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে। সৌরভ গাঙ্গুলি, হরভজন সিংয়ের মতো ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কটের পক্ষে মত দিয়েছেন।

কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ভাবনা অন্যরকম। তিনি বরং এই ম্যাচটি খেলারই পক্ষে। শচিনের মতে, ভারত যদি এই ম্যাচটি না খেলে তবে উল্টো লাভ হবে পাকিস্তানের।

১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে টুর্নামেন্টের প্রথম পর্বে দেখা হবে ভারত-পাকিস্তানের। ওই ম্যাচটি তো বটেই, পরে নকআউটেও যদি দুই দল মুখোমুখি হয়ে যায়, তবে সেটাও বর্জন করতে পারে ভারত। সরকারি নির্দেশে ভারতীয় বোর্ড সে প্রস্তুতি নিয়ে রেখেছে।

এমন সিদ্ধান্তের আলোচনায় শচিন বলেন, এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। ভারতের সাবেক অধিনায়ক তাই এই ম্যাচটি ছাড় দেয়ার বিপক্ষে।

শচিন বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত সবসময়ই দাপট দেখিয়েছে। তাদের আবারও হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগতভাবে চাই না পাকিস্তানকে ভারত দুই পয়েন্ট দিয়ে দিক এবং টুর্নামেন্টে তাদের উপকার হোক।’

তবে সবার আগে দেশ। তাই কোনো সিদ্ধান্ত যদি হয়েই যায়, তবে সেটাতেও সম্মান রাখবেন ভারতের এই মাস্টার ব্লাস্টার। তিনি যোগ করেন, ‘তবে আগেও বলেছি, আমার কাছে ভারত সবার আগে। আমার দেশ যে সিদ্ধান্ত নেবে, মন থেকে আমি সেই সিদ্ধান্তে সমর্থন দেব।’
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে শচিন

আপডেট সময় ০৬:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯