ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ফেব্রুয়ারি অসুস্থ সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

আলাউদ্দিন আলী বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দিন আজ বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে ওই অনুদানের চেক গ্রহন করেন।

আলাউদ্দিন আলীকে প্রায় দু’সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া পেশাগত জীবনে তিনশতাধিক চলচ্চিত্রের গানে সুর করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গীত শিল্পী আকবর আলী গাজীর চিকিৎসার জন্যও ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

পাশাপাশি, বদিউজ্জমান সরদার ও তার ছেলের মানসিক রোগের চিকিৎসার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান হিসাবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন।

আশরাফুল আলম খোকন আরও জানান, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রাজবাড়ী জেলার খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য অনুদান হিসাবে ২০ লাখ টাকার সঞ্চপত্র দিয়েছেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯