ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে দোকানকর্মচারী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাব্বির রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

সাব্বির আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ওষুধের দোকানের কর্মচারী সাব্বির আহমেদকে (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর ওষুধ কর্মচারী কল্যাণ সমিতি। ১৬ জানুয়ারি বেলা ১১টায় জামালপুর শহরের স্টেশন রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাব্বির আহমেদের বাবা বদিউল আলম মিস্টার, চাচা মো. দেলোয়ার হোসেন, জামালপুর ওষুধ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ছামির চৌধুরী ও সাধারণ সম্পাদক পারভেজ মিয়া প্রমুখ।

বক্তারা সাব্বির আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, গত ৭ জানুয়ারি সকালে জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের লাঠির পিটুনি ও ছুঁড়ে মারা ইটের আঘাতে সাব্বির আহমেদ নিহত হয়। এ ঘটনায় সাব্বির আহমেদের বাবা মো. বদিউল আলম মিস্টার বাদী হয়ে তার সৎভাই হারুন অর রশিদ, হারুন অর রশিদের স্ত্রী তানজিনা বেগম ও ছেলে আবু হাসানকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির আসামিরা সবাই পলাতক রয়েছে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এ মামলার একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে দোকানকর্মচারী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯