ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সা’দপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

সা’দপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দয়াময়ী মোড়ে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত সাধারণ মুসুল্লি ও উলামায়ে হযরতদের উপর সা’দপন্থীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরে সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে। ৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আহলেশুরা জেলা মার্কাজের সভাপতি ও জামালপুর বড় মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ইত্তেফাকুল ওলামার জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জামালপুর জেলা ওলামা ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, বাংলাদেশ বেফাকুল মাদারিস’র সভাপতি মাওলানা আবুল কাশেম, বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বর্বোচিত এই হামলার নেতৃত্বদানকারী ওয়াসিল ইসলাম ও সাহাবুদ্দিন নাসিম গংসহ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, গত ১ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সা’দপন্থীরা অতর্কিত হামলা চালিয়ে বিশ্ব ইজতেমা বানচালের পায়তারা করেন। ওই হামলায় একজন সাধারণ মুসুল্লি নিহতসহ তিন শতাধিক আহতের ঘটনা ঘটে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সা’দপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮