ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

মুক্তিযোদ্ধা সমাবেশে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর দুপুর একটায় পৌর এলাকার দক্ষিণ বাজারে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সমাবেশে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

আপডেট সময় ০৭:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮