ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজনৈতিক নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার ব্যবস্থাপনা ও ভোটার সংযোগ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী আনজু মনোয়ারা বেগম হেনা, জামালপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আওয়াল ডনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী নিরুপমা ভৌমিক প্রমুখ।

পরে জামালপুর জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ফারজানা ইয়াসমিন লিটা নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা ও ভোটার সংযোগ বিষয়ে প্রশিক্ষণ দেন। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪০ জন নেতা এ প্রশিক্ষণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুরে নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮