ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের কর্মবিরতি

মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই’ এই আওয়াজে সারাদেশের ন্যায় জামালপুরেও মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে। ২০ অক্টোবর দুপুরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে তারা এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ ১৩ অক্টোবর থেকে টানা আটদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন। মানববন্ধনে মিটার-রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ ময়মনসিংহ বিভাগের সভাপতি ইমরান আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ নেতা আলাউদ্দিন, ফারুক হোসেন, হারুন অর রশিদ ও রাইজুল ইসলামসহ অন্যান্য নেতারা।

মানববন্ধনে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ জেলা শাখার সকল নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তারা নিয়মিত চাকরি ও সনদধারীদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান। তাদের দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের কর্মবিরতি

আপডেট সময় ০৭:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮